Feel your heart
শুভ্র তুমি
শিশিরভেজা সিক্ত ঘাসে তোমার সাথে সমান্তরালে পা ফেলার অনুভূতি আজও স্মৃতির অন্তরালে অমলিন । তোমার নূপূরের শব্দ এখনো আমার কানে বাজে । তোমায় নিয়ে ভেজা বৃষ্টির প্রতিটি ফোটা আমার নতুন ভোরের প্রেরণা ।
জানো প্রিয় , তোমার সাথে কাটানো প্রতিটা বিকাল যেন শরতের শুভ্র কাশফুলের মতো হৃদয় মাঝে দোলা দেয় ।
আরো একবার ঝুম বৃষ্টিতে তোমার খোলাচুলের শ্রাবণধারা ভেসে যেতে চাই শাপলা - শালুকের মাঝে । চাই তোমার মিষ্টি হাসিতে হারাতে অজানা নীলিমায় । দেবে না আমায় তোমার মায়াবী চাহনিতে একটু আশ্রয় ?
মেঘবালিকা , আরো একবার ঘন কুয়াশার চাদর ভেদ করে তোমার অবুজ মায়া জড়াতে দেবে না আমায় ?
Feel the next